ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
  • ৩০৪ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামে সাপের কামড়ে আশা মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত আশা ওই গ্রামের মাসুম মিয়ার ছেলে। সে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র ছিল।

গোপালপুর গ্রামের ইউপি সদস্য আব্দুল মালেক মোল্লা জানান, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল আশা। রাত ১২ টার দিকে বিষধর সাপ তাকে ছোবল দেয়। শরীরে জ্বালাযন্ত্রনা শুরু হলে পরিবারের লোকজনকে ডাকে। প্রথমে তাকে স্থানীয় ওঝাদের কাছে ঝাড়-ফুক করানো হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

কালীগঞ্জে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

Update Time : ০৭:৫৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১