ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৫:৩২:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে।

মাগুরার মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যা মামলায় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রাজীবুল ইসলাম খবিরকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার দুপুরে উপজেলার শ্যামনগর থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা তদন্তকারী কর্মকর্তা মুন্সি রাসেল মিয়া জানান, গত ৪ আগস্ট মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহাদ বিশ্বাস ও সুমন মিয়া নামের দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় মহম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এতে ১৭২ জন এজাহারভুক্ত ও ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। রাজীবুল ওই মামলার এজাহারভুক্ত ৯২ নম্বর আসামি।

মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান জানান, হত্যা মামলায় কৃষকলীগ নেতা রাজীবুলকে আটক করা হয়েছে। তাকে মাগুরা আদালতে পাঠানো হবে। এছাড়া ছাত্রজনতার মিছিলে হামলার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চলছে।

সবুজদেশ/এসইউ

Tag :

ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আ.লীগ গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান

কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

Update Time : ০৫:৩২:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫