ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে ট্রাক চাপায় স্কুল শিক্ষিকা নিহত

ঝিনাইদহে ট্রাক চাপায় নাসরিন সুলতানা (৪৩) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী আমিরুল ইসলাম (৫০) আহত হয়েছেন।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাটই বাজার সংলগ্ন আখ মাড়াই কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসরিন সুলতানা হরিণাকুণ্ডু উপজেলার মকিমপুর গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী।

আরাপপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার দিকে স্কুলশিক্ষিকা নাসরিন সুলতানা তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে ভাটই বাজার থেকে আমতলা বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় কুষ্টিয়া থেকে ঝিনাইদহ অভিমুখে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় স্কুলশিক্ষিকা নাসরিন সুলতানা ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত স্কুলশিক্ষিকার স্বামী আমিরুল ইসলাম আহত হন। তবে তার শারীরিক অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, নিহত স্কুল শিক্ষিকার মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত মোটরসাইকেল চালক আমিরুল ইসলামের অবস্থা গুরুত্বর নয়। ঘাতক ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তা শনাক্ত করার চেষ্টা চলছে।

সবুজদেশ/এসএএস

Tag :

ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আ.লীগ গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান

ঝিনাইদহে ট্রাক চাপায় স্কুল শিক্ষিকা নিহত

Update Time : ০৯:১৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫