ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের কাছ থেকে পালানো আসামি ঝিনাইদহে গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১১:১৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • ৪৭৯ বার পড়া হয়েছে।

বাগেরহাটঃ

বাগেরহাট কোর্ট পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া আসামি হাফিজুর রহমান ওরফে শিপনকে (২৯) ঝিনাইদহ জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ এপ্রিল) সকালে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ ও মোংলা থানা পুলিশের যৌথ অভিযানে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিকেলে তাকে ঝিনাইদহ থেকে বাগেরহাটে নিয়ে আসা হয়েছে।

এর আগে রোববার (২৫ এপ্রিল) বিকেলে চুরির মামলায় একদিনের রিমান্ড শেষে কোর্ট পুলিশের কাছ থেকে পালিয়ে যান আসামি হাফিজুর রহমান ওরফে শিপন।

গ্রেফতার হাফিজুর মোংলা উপজেলার কানাই নগর গ্রামের আবু বক্কর খার ছেলে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে শিপনের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

পুলিশের কাছ থেকে পালানো আসামি ঝিনাইদহে গ্রেফতার

Update Time : ১১:১৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১