ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ইউপি চেয়ারম্যান আটক

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৬:০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে।

যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রোহিতা ইউনিয়ন নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পরিষদে তার কক্ষ থেকে থানা পুলিশ তাঁকে আটক করে।

তিনি উপজেলার বাগডোব গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত নওশের আলীর ছেলে।

রোহিতা ইউনিয়ন পরিষদের সচিব কৃষ্ণ গোপাল মুখার্জী বলেন, এদিন বেলা ১১টার দিকে চেয়ারম্যান পরিষদে আসেন। এসেই তিনি আমার কক্ষে বসে কয়েকটি প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর করেন। এরপর চেয়ারম্যান নিজ কক্ষে বসে ইউপি সদস্যদের সাথে কথা বলছিলেন। পরে খেদাপাড়া পুলিশ ক্যাম্পের টু আইসি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রইচ উদ্দিন পরিষদে আসেন। এরপর থানা থেকে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান এর নেতৃত্বে পুলিশ এসে পরিষদে থেকে চেয়ারম্যানকে ডেকে নিয়ে রোহিতা বাজারে যায়। এরপর চেয়ারম্যানকে পুলিশ আটক করে জিপে তুলে থানায় নিয়ে গেছেন।

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, চেয়ারম্যান হাফিজ উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ কারণে তাকে আটক করা হয়েছে।

সবুজদেশ/এসইউ

ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আ.লীগ গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান

যশোরে ইউপি চেয়ারম্যান আটক

Update Time : ০৬:০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫