ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধভাবে ভারতে গমনকালে ঝিনাইদহ সীমান্তে আটক ১৫

ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পৃথকভাবে ১৫জনকে আটক করেছে বিজিবি। গত ৩৬ ঘন্টায় বিজিবি মহেশপুর উপজেলার কুমিল্লাপাড়া ও বাঘাডাংগা সীমান্ত থেকে তাদের আটক করে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লাপাড়া সীমান্ত পিলার ৬০/৭৪-আর হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তর হতে ভারতে গমনকালে ০৯ জনকে আটক করে টহলরত বিজিবি সদস্যরা। তাদের মধ্যে পুরুষ-৩, নারী-৪ এবং শিশু-২ জন। তাদের বাড়ী ঝিনাইদহ, মুন্সিগঞ্জ এবং মাগুরা জেলায়।

অন্যদিকে, গতকাল রাত সাড়ে ৭টার দিকে বাঘাডাংগা সীমান্ত পিলার ৬০/৩৭-আর হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তর হতে ভারতে গমনকালে ০৬ জনকে আটক করে বিজিবির সদস্যরা। তাদের মধ্যে পুরুষ-২, নারী-২ এবং শিশু-২ জন রয়েছে। তাদের সকলের বাড়ী নড়াইল ও খুলনা জেলায়। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

অবৈধভাবে ভারতে গমনকালে ঝিনাইদহ সীমান্তে আটক ১৫

Update Time : ০৯:৪৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫