ঢাকা ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগের বিশেষ বর্ধিত সভা শুরু

  • Reporter Name
  • Update Time : ১১:২১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • ২৭১ বার পড়া হয়েছে।

ছবি সংগৃহীত-

সবুজদেশ ডেস্কঃ

‘শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ শীর্ষক আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা শুরু হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের বর্ধিতসভা মঞ্চে আসেন দলের সভাপতি শেখ হাসিনা। রীতি অনুযায়ী সভার সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সকাল ৯টা থেকে গণভবনে নেতাদের প্রবেশ করতে দেখা যায়। গণভবন প্রাঙ্গণে তৈরি করা প্যান্ডেলে প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা বসার জায়গা করা হয়েছে। 

জানা গেছে, বিশেষ বর্ধিতসভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেছেন। 

বর্ধিতসভায় প্রায় তিন হাজার নেতা অংশ নিয়েছেন বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

আ.লীগের বিশেষ বর্ধিত সভা শুরু

Update Time : ১১:২১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩