ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণধোলাই

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৫:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে।

কুষ্টিয়ার মিরপুরে চার এবং পাঁচ বছরের দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।

রোববার (৬ এপ্রিল) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, গণপিটুনির শিকার ছবির শেখের(৪৭) বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ ছিল। ধর্ষণ মামলায় তিনি দীর্ঘ দিন জেলও খেটেছেন। ছবির মিরপুর উপজেলার নও‌‌‌দাপাড়া এলাকার খবির শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে চার এবং পাঁচ বছরের দুই শিশু বাড়ির পাশে নদীতে কচুরিপানা নিয়ে খেলছিল। এ সুযোগে ছবির শেখ দুই শিশুকে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় পাঁচ বছর বয়সী শিশুটি দৌড়ে পালিয়ে গিয়ে চিৎকার দেয়।  বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ছবিরকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে ছবিরকে আটক করে নিয়ে যায়।

ওসি মমিনুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

কুষ্টিয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণধোলাই

Update Time : ০৫:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫