ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৫:৩৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে।

ছবি সংগৃহীত-

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে ওয়াদুদ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঝিনাইদহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) স্টেশনে পৌঁছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করেন।

নিহত ওয়াদুদু হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন হাসপাতালপাড়ার আজমত আলীর ছেলে। এর আগে রাত ৩টার দিকে খুলনা থেকে ছেড়ে মেইল ট্রেন নকশিকাঁথা এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির (জিআরপি) উপ-পরিদর্শক (এসআই) জগদীশ বসু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে কর্তব্যরত স্টেশন মাস্টার বিষয়টি জানালে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। ঝিনাইদহ পিবিআই পুলিশকে খবর দেওয়া হলে তারা সকালে এসে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে। আমরা সেই ঠিকানা অনুযায়ী পরিবারের সদস্যদের খোঁজার চেষ্টা করছি।

সবুজদেশ/এসইউ

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

Update Time : ০৫:৩৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫