ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জেলের জালে ১৭ কেজি ওজনের বোয়াল: ৪৫ হাজারে বিক্রি

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৯:৫৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে।

ছবি সংগৃহীত-

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে পাওয়া ১৭ কেজি ওজনের বোয়াল মাছ বিক্রি হয়েছে ৪৪ হাজার ৭২০ টাকায়।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কুশাহাটা এলাকায় পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলে আফছার মোল্লার জালে মাছটি ধরা পড়ে।

তার কাছ থেকে মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা।

জানা গেছে, দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের কুশাহাটা এলাকায় পদ্মা-যমুনা নদীর মোহনায় সঙ্গীদের নিয়ে জাল ফেলেন জেলে আফছার মোল্লা। দুপুর ২টার দিকে তার জালে ১৭ কেজি ২০০ গ্রাম ওজনের বোয়াল মাছটি ধরা পড়ে। তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার সুমাইয়া মৎস্য আড়তে নিয়ে যান। ওই আড়তের মালিক সোহেল মোল্লা মাছটি প্রতি কেজি দুই হাজার ৪৫০ টাকা দরে মোট ৪২ হাজার ১৪০ টাকায় কিনে নেন।

সুমাইয়া মৎস্য আড়তের মালিক সোহেল মোল্লা বলেন, ‘আফছার মোল্লার কাছ থেকে মাছটি কিনে আমার আড়তে রেখেছি। দুই হাজার ৬০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ৭২০ টাকায় মাছটি বিক্রির আশা করছি।

সবুজদেশ/এসইউ

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

জেলের জালে ১৭ কেজি ওজনের বোয়াল: ৪৫ হাজারে বিক্রি

Update Time : ০৯:৫৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪