ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে শিকারীদের হাত থেকে উদ্ধার করা পাখি অবমুক্ত

  • Reporter Name
  • Update Time : ০৪:৫০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
  • ৪১৮ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:

ঝিনাইদহে শিকারের সময় চোরা শিকারীদের হাত থেকে উদ্ধার হওয়া ৩০ টি বিলুপ্ত প্রায় পাখি অবমুক্ত করা হয়েছে।

রোববার দুপুরে সদর উপজেলার রামনগর গ্রামের মাঠে পাখিগুলো অবমুক্ত করা হয়। সেসময় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বেনাপোল ইনচার্জ জাহাঙ্গীর আলম, ঢাকা ইউনিটের সদস্য জাহিদুল ইসলাম, পরিবেশবিদ জহির রায়হান ও তপু রায়হান উপস্থিত ছিলেন।

পরিবেশবিদ জহির রায়হান শনিবার গভীর রাতে কুমড়াবাড়িয়া ইউনিয়নের কাটিয়ারবিলে চোরা শিকারীরা পাখি শিকার করছে এমন খবরে এলাকাবাসীর সহযোগিতায় জালসহ কাদাখোচা, জলময়ুরসহ ৩ টি প্রজাতির ৫৮ টি পাখি উদ্ধার করা হয়। এর মধ্যে জালে জড়িয়ে ২৮ টি মারা গেলে ৩০ টি পাখি অবমুক্ত করা হয়। সেই সাথে জব্দ করা জাল পুড়িয়ে দেওয়া হয়।

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

ঝিনাইদহে শিকারীদের হাত থেকে উদ্ধার করা পাখি অবমুক্ত

Update Time : ০৪:৫০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২