ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে ২৫০ শয্যা হাসপাতালের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৬:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
  • ৫০২ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুরে হাসপাতাল উদ্বোধন করেন ঝিনাইদহ-২ আসনের এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি। পরে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় সদর হাসপাতালে সরকারিভাবে যন্ত্রপাতি দেয়ার পাশাপাশি ঘাটতি থাকা যন্ত্রপাতি কেনার আশ্বাস দেন এমপি। এছাড়া সেবা দেয়ার ক্ষেত্রে যেন কোনো ঘাটতি না থাকে এবং কোনো রোগী যেন অন্য হাসপাতালে না যায় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

মতবিনিময় শেষে করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন এমপি এবং শহরের বিভিন্ন স্থানে গিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশীদ, আরএমও ডা. সাব্বির হায়দার, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস প্রমুখ।

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

ঝিনাইদহে ২৫০ শয্যা হাসপাতালের উদ্বোধন

Update Time : ০৬:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১