ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন লুকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৫:৩৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে।

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ সময় ধরে নতুন সিনেমায় দেখা যায় না তাকে। নিজের ব্যবসা প্রতিষ্ঠান আর মাঝে মাঝে ফটোশুটে অংশ নিয়ে ব্যস্ত থাকেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে তাক লাগিয়ে দেন ভক্তদের। এবার বছরের প্রথম দিনেই নতুন লুকে নেটদুনিয়ায় মুগ্ধতা ছড়ালেন অপু।

বুধবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন অপু। ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, ‘কোনো কিছুর শেষ থেকেই শুরু হয় নতুন কিছু।

ছবিগুলোতে দেখা যায়, অপু বিশ্বাসের পরনে রয়েছে কালো রঙের একটি মিনি গাউন। সঙ্গে লাল রঙের একটি ব্লেজার। পায়ে লং বুট জুতা। উচু ঝুটিতে হেয়ার স্টাইল আর মেকআপে একদম ভিন্ন অবতারে ক্যামেরায় ধরা দিয়েছেন অপু।

ছবিগুলো পোস্ট করা মাত্রই নানান মন্তব্যে অপুকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘অসাধারণ মনোমুগ্ধকর লাগছে। অন্যজন লেখেন, মাশআল্লাহ। আবার কেউ কেউ বলছেন, দিন দিন পুরোনো লুকে ফিরছেন অপু।

আরেকজন লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে দিন দিন আগের জায়গায় ফিরে আসছেন’।

অপু বিশ্বাস ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। তিনি ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

নতুন লুকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস

Update Time : ০৫:৩৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫