ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাশকতার মামলায় আ.লীগের যুগ্ম সম্পাদক গ্রেফতার

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৮:৪১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে।

যশোরের অভয়নগরে নাশকতার মামলায় যশোর জেলা পরিষদের সাবেক সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ মোল্যাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

আব্দুর রউফ মোল্যা (৬০) অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের আব্দুর রহিম মোল্যার ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট নওয়াপাড়া হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার ঘটনায় ১৬৪ জনের নামসহ অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়। সেই মামলার আসামি আব্দুর রউফ মোল্যা।

অভয়নগর থানার ওসি রবিউল ইসলাম বলেন, নাশকতার মামলায় এজারহারনামীয় পলাতক আসামি আব্দুর রউফ মোল্যাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

নাশকতার মামলায় আ.লীগের যুগ্ম সম্পাদক গ্রেফতার

Update Time : ০৮:৪১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫