ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে : নসরুল হামিদ

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

সবুজদেশ ডেস্কঃ

প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন জ্বালানি, বিদ্যুৎ ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, “বিদ্যুতের দাম পর্যায়ক্রমে অল্প অল্প করে সমন্বয় করা হবে। গ্যাসের মূল্যেরও সমন্বয় করা হয়েছে।”  

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ১৪তম ডিআরএমসি-সামিট জাতীয় বিজ্ঞান মেলা-২০২৩ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন গ্যাস চেয়েছিলেন জানিয়ে নসরুল হামিদ বলেন, “আমরা এখন এপ্রিল থেকে নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়ার একটা পরিকল্পনা করছি। ভোলায় যে গ্যাস পাওয়া গেছে, তা আগামী দুই মাসের মধ্যে জাতীয় গ্রিডে সংযোগ করা হবে।”

সেচে লোডশেডিংয়ের বিষয়ে প্রশ্ন করা হলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, “লোডশেডিংটা ওই রকম না। বিভিন্ন জায়গা থেকে আমরা ম্যানেজ করছি। সেচটা যাদের বাধাগ্রস্ত হচ্ছে তাদের জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ে সেচযন্ত্র চালাতে হবে।”  

নসরুল হামিদ বলেন, “কিছু কিছু জায়গায় লোডশেডিংয়ের সমস্যা দেখা দিচ্ছে। সেচের জন্য আমরা যে সময় নির্ধারণ করেছি, ওই সময় সেচযন্ত্র চালালে তেমন সমস্যা হবে না।”  

গ্যাসের দাম বাড়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “গ্যাসের দাম বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হচ্ছে। আমাদের লক্ষ্য হলো এপ্রিল থেকে কীভাবে নিরবচ্ছিন্নভাবে গ্যাস দিতে পারি, সেটারও ব্যবস্থা করছি।”

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে : নসরুল হামিদ

Update Time : ০৪:৩৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩