ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মার্চ ফর গাজা

বাংলাদেশে বিক্ষোভের খবর ইসরাইলের গণমাধ্যমে

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১০:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে।

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় শনিবার ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে লাখো মানুষ বিক্ষোভ করেছেন। এ খবর প্রকাশিত হয়েছে ইসরাইলের গণমাধ্যম টাইমস অব ইসরাইলে। এতে বলা হয়েছে, বিক্ষোভকারীদের মধ্যে অনেককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে পেটাতে দেখা যায়। 

এপির বরাত দিয়ে প্রতিবেদনটি করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। এতে প্রায় এক লাখ মানুষ অংশগ্রহণ করেন। তারা ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ স্লোগান দেন।

ট্রাম্প ও মোদি ইসরাইলকে সমর্থন জানানোয় এমনটা করা হয়েছে। এ ছাড়া বিক্ষোভকারীরা প্রতীকী কফিন এবং সাদা কাপড়ে মোড়ানো শিশুদের প্রতীকী মরদেহ নিয়ে বিক্ষোভ করেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ইসলামিক বিভিন্ন গ্রুপ এবং দল এই র্যালিতে সংহতি জানিয়েছে।

শেষে বলা হয়েছে, বাংলাদেশ ১৭ কোটি মানুষের একটি মুসলিম প্রধান দেশ। ইসরাইলের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং তারা অফিসিয়ালি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

মার্চ ফর গাজা

বাংলাদেশে বিক্ষোভের খবর ইসরাইলের গণমাধ্যমে

Update Time : ১০:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫