ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৮:০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
  • ২৬৩ বার পড়া হয়েছে।

ফাইল ছবি

বাগেরহাটঃ

বাগেরহাটের মোল্লাহাটে বজ্রপাতে প্রকাশ বিশ্বাস (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মোল্লাহাট উপজেলার জয়ডিহি খালের মাথা এলাকায় মৎস্য ঘেরে কাজ করার সময় বজ্রপাতে নিহত হয় সে। নিহত প্রকাশ বিশ্বাস মুণজিলা গ্রামের বিনয় বিশ্বাসের ছেলে।

কোদালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম জানান, সকালে স্ত্রীকে নিয়ে মৎস্য ঘেরে কাজ করতে যায় প্রকাশ বিশ্বাস। দুপুরে বৃষ্টির সময় স্ত্রী ঘেরের বাসায় আশ্রয় নিলেও প্রকাশ কাজ করছিল। হঠাৎ বজ্রপাতে অজ্ঞান হয়ে পড়েন প্রকাশ বিশ্বাস। পরে প্রকাশকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন বলেন, বজ্রপাতে মোল্লাহাটে এ বছর কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃষ্টি এবং মেঘ ডাকলে মানুষকে নিরাপদে আশ্রয় গ্রহণের পরামর্শ দেন তিনি

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

বাগেরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Update Time : ০৮:০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১