ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ প্রাণ গেল দুইজনের

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৭:১৬:১০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে।

বাগেরহাটের রামপালে অস্থায়ী সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে অস্থায়ী ক্যাম্পের ছাদে শুকানো কাপড় আনতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেসরকারি কর্মচারী ধোপা হাছিব খান (১৯) এবং সেনা সদস্য মো. আরিফ হাসান (২৭)।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, অস্থায়ী সেনা ক্যাম্পে ছাদে শুকানো কাপড় আনতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন ধোপা হাছিব খান। তখন পাশে থাকা সেনা সদস্য আরিফ হাসান এগিয়ে এসে তাকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুতায়িত হয়ে পড়ে। এসময় অপর এক সেনা সদস্য বাশঁ দিয়ে বৈদ্যুতিক তার সরিয়ে দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় দুজন।

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ প্রাণ গেল দুইজনের

Update Time : ০৭:১৬:১০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫