ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১১:৫৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

যশোর-ঝিনাইদহ সড়কের চুড়ামনকাটিতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৬টার দিকে ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবলের নাম ফজলুল হক (৩৫)। তিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ক্ষুদ্র রয়রা গ্রামের বাসিন্দা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের আটরা ফাঁড়িতে কর্মরত ছিলেন। নিহত অপরজন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের ইমান উদ্দিনের ছেলে রিয়াল (৩৮)।

আহত ব্যক্তি হলেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের শামসুল হকের ছেলে মামুন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, পুলিশ কনস্টেবল ফজলুল হক মোটরসাইকেলযোগে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। চুড়ামনকাটি ছাতিয়ানতলা এলাকায় পৌঁছালে যশোরমুখী মামুনের মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেন। এসময় জরুরি বিভাগের চিকিৎসক কনস্টেবল ফজলুল হককে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আহত রিয়ালও মারা যান। এছাড়া আহত মামুনের অবস্থাও আশঙ্কাজনক বলে তিনি জানান।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

যশোরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২

Update Time : ১১:৫৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫