ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মুরাদ আটক

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১১:২৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে।

সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন। বিমানের টিকিট চেকিংয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

এরপর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে তাকে হস্তান্তর করে বিমানবন্দরের আইন-শৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, মুরাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একটি সূত্র বলছে, মুরাদ শেখ হেলালের ক্যাশিয়ার ছিলেন। শেখ হেলালের ক্ষমতা ব্যবহার করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন মুরাদ। গুলশানের ব্যবসায়ীরা তার ভয়ে তটস্থ থাকতো। টেন্ডারবাজি, কমিশন বাণিজ্য করে বিপুল সম্পদের মালিক বনে যান মুরাদ।

খোঁজ নিয়ে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ছাত্র হত্যায় বিপুল অর্থের যোগান দেন সোহেল মুরাদ।

সবুজদেশ/এসইউ

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মুরাদ আটক

Update Time : ১১:২৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫