ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১২:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে।

সাতক্ষীরায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে বরকত আলী গাজী (৬০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে শহরের ধোপাপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক বরকত আলি গাজী সাতক্ষীরা সদর উপজেলার শিবতলা মাছখোলা এলাকার ইসলাম গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরকত আলী গাজী সাতক্ষীরা শহরের ধোপাপুকুর এলাকায় নির্মাণাধীন একটি দোতলা ভবনের ছাদে কাজ করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ তিনি ছাদের উপর থেকে নিচে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান বরকত আলী।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

সাতক্ষীরায় ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

Update Time : ১২:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫