ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে ভারি বৃষ্টির আভাস

  • Reporter Name
  • Update Time : ১১:৩০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • ৩২৫ বার পড়া হয়েছে।

ঢাকাঃ

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ সারা দেশে আকাশ মেঘলাসহ বৃষ্টিপাত হতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিনে সারা দেশে বৃষ্টিপাত বাড়তে পারে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘের সৃষ্টি হচ্ছে। ফলে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আজ আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে— পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম ঝাড়খণ্ড ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তরপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল, বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বেড়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

সারা দেশে ভারি বৃষ্টির আভাস

Update Time : ১১:৩০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১