ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শ্বশুরবাড়ি থেকে ডিবি কার্যালয়ে আবু ত্ব-হা

  • Reporter Name
  • Update Time : ০৪:১৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
  • ৩৪২ বার পড়া হয়েছে।

রংপুর:

নিখোঁজের আটদিন পর আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে তার রংপুরের বাসা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
শুক্রবার দুপুরে নগরীরর কলেজ রোডের চারতলা মোড়ে প্রথম স্ত্রীর ভাড়া বাসায় তাকে পাওয়া যায়। এরপর পুলিশ তাকে শহরের ডিবি কার্যালয়ে নেয়া হয়। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানিয়েছেন, ত্ব-হা রংপুর নগরীরর কলেজ রোডে চারতলা মোড়ে প্রথম স্ত্রীর ভাড়া বাসায় অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এরপর তাকে সেখান থেকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান তিনি। 

আবু মারুফ আরও বলেন, তার সঙ্গে যে তিনজন নিখোঁজ হয়েছিলেন, তারাও যার যার বাড়ি ফিরে গেছেন। এ মুহূর্তে এইটুকু তথ্য আছে। পরে আমরা বিস্তারিত জানাব।

ত্ব-হার শ্যালক জাকারিয়া হোসেন গণমাধ্যমকে বলেন, আবু ত্ব-হা বর্তমানে তার শ্বশুর বাড়িতে রয়েছেন।

এতদিন আবু-ত্বহা কোথায় ছিলেন, কীভাবে ফিরলেন সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি। 

গত ১০ জুন রংপুর থেকে ঢাকায় আসার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন। এছাড়াও তার সঙ্গে নিখোঁজ হয়েছেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন। 

ত্ব-হার নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে দারুসসালাম এবং মিরপুর থানায় গেলে কোনো থানাই সাধারণ ডায়েরি বা মামলা গ্রহণ করেনি বলেও অভিযোগ করেছেন তার পরিবার। এ নিয়ে সর্বশেষ রংপুর সদর থানায় একটি জিডি করা হয়।

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

শ্বশুরবাড়ি থেকে ডিবি কার্যালয়ে আবু ত্ব-হা

Update Time : ০৪:১৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১