ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক (ভিডিও)

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজারের ঢাকালে পাড়া এলাকা থেকে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ঘর তল্লাসি করে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর ১২ টার দিকে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- শহরের মধুগঞ্জ বাজারের ঢাকালে পাড়া এলাকার জুয়েল রানা ও তার স্ত্রী নাসরিন বেগম। তবে অভিযানের সময় উপস্থিত সাংবাদিকদের জুয়েল রানা বলেন, তাকে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে।

ঝিনাইদহ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজারের ঢাকালে পাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল রানার বাড়িতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় জুয়েল রানার স্ত্রীকেও আটক করা হয়েছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক ঘর থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভিডিও…

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক (ভিডিও)

Update Time : ০৫:৫৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩