ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে গত ৭২ ঘন্টায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

  • Reporter Name
  • Update Time : ১১:৪৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহ শহরের হামদহ আলফালাহ হাসপাতালের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবু সেলিম মিয়া (৫৪) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। এই নিয়ে গত ৭২ ঘন্টায় ঝিনাইদহে সড়ক দুর্ঘনায় ৫ জনের মৃত্যু হলো। দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম মিয়া ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দিবাগত রাত ২ টার দিকে মৃত্যু ঘটে।

নিহত’র জামাই ইমতিয়াজ আহমেদ জানান, বগুড়া থেকে ফিরে এসে রাত সাড়ে ৯ টার দিকে ব্যক্তিগত কাজে আলফালাহ হাসপাতাল এলাকায় যান তার শ্বশুর। কাজ শেষে করে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গামী মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ২ টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত’র স্ত্রী মমতা বেগম জানান, তার স্বামীর হার্টের রোগ ছিল। চিকিৎসকরা তাকে জানিয়েছেন মাথার আঘাতে রক্তক্ষরণ ও কার্ডিয়াক সমস্যায় তার মৃত্যু হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন খবর নিশ্চত করে জানান, সড়ক দুর্ঘটনায় সেলিম মিয়ার মৃত্যু হয়েছে।

এই নিয়ে গত ৭২ ঘন্টায় ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া বাজারে পারভেজ হোসেন, মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামে ওহিদুল ইসলাম, সদর উপজেলার হাটগোপালপুর কলেজের সামনে নাজমুল হোসেন ও নিপুন শেখ এবং শহরের হামদহ এলাকায় সাংবাদিক আবু সেলিম মিয়া নিহত হন।

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

ঝিনাইদহে গত ৭২ ঘন্টায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

Update Time : ১১:৪৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩