ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গিয়েছেন উপদেষ্টা হাসান আরিফ

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৪:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শুক্রবার বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান তিনি। 

উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুর তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস)।

পেশাগত জীবনে হাসান আরিফ একজন আইনজীবী ছিলেন। তিনি বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ।পরে হাসান আরিফকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

সবুজদেশ/এসইউ

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

মারা গিয়েছেন উপদেষ্টা হাসান আরিফ

Update Time : ০৪:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪