ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে সাবেক পৌর কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১০:৪৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে।

ছবি সংগৃহীত-

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন পলাশকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নওয়াপাড়া পৌর শহরের আয়কর অফিসের পেছনের একটি পরিত্যক্ত ঘরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।

এলাকাবাসী তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সোয়া ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে নওয়াপাড়া শহরে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করে। মুহূর্তে শহর ফাঁকা হয়ে যায়।

খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে অভয়নগর থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অভায়নগর থানার ওসি এমদাদুল করিম বলেন, অনুসন্ধান চলছে। পুলিশের একাধিক টিম কাজ করছে জিয়াউদ্দিন পলাশের হত্যার বিষয়ে।

উল্লেখ্য, প্রায় দুই যুগ আগে নিহত জিয়াউদ্দিন পলাশের বাবা, শ্রমিক নেতা ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম হোসেন সরদার দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছিলেন।

সবুজদেশ/এসইউ

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

যশোরে সাবেক পৌর কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

Update Time : ১০:৪৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪