ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোমরা সীমান্তের বিপরীতে বিএসএফের ৪ রাউন্ড ফাঁকা গুলি

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৪:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে।

ফাইল ফটো

সাতক্ষীরা সীমান্তের বিপরীতে চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে স্থানীয়রা আতংকগ্রস্ত হয়ে পড়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গার শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলি ছোড়ার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা বলেন, এটা ভারতের অভ্যন্তরের ঘটনা। এর সঙ্গে সাতক্ষীরা সীমান্তের কোনো সম্পর্ক নেই।

স্থানীয় বাসিন্দা লুৎফর রহমানসহ আরও অনেকে জানান, ফজরের নামাজের সময়় সীমান্তের ওপারে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনেন তারা।

সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, বিএসএফ চার রাউল্ড ফাঁকা গুলি ছুড়েছে। এগুলো মূলত সাউন্ডগানের গুলি।

এদিকে ভোমরার লক্ষ্মীদাডি সীমান্ত এলাকার নজরুল ইসলাম ও নাজমুল হোসেন নামে দুই ব্যক্তি নিজেদের জমিতে গত শনিবার সকালে চাষাবাদ করতে গেলে বাধা দেয় বিএসএফ। এ নিয়ে রোববার ব্যাটালিয়ন পর্যায়ে় পতাকা বৈঠক করে বিজিবি-বিএসএফ। বৈঠকে সিদ্ধান্ত হয় যে আপাতত বিবদমান জমিতে চাষাবাদ বন্ধ থাকবে। দুদেশ যৌথভাবে জমি মাপার পর এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত হবে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

ভোমরা সীমান্তের বিপরীতে বিএসএফের ৪ রাউন্ড ফাঁকা গুলি

Update Time : ০৪:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫