ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারত থেকে এল চাল

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৫:১৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে।

ভারত থেকে চাল আমদানির প্রথম চালান চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দরে এসে পৌঁছেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে ভারতের গেঁদে রেলবন্দর থেকে ৪২টি ওয়াগনে ২ হাজার ৪৫০ টন চাল রেলপথে দর্শনা বন্দর ইয়ার্ডে এসে পৌঁছায়

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ সরকার ১ লাখ ৫৯ হাজার টন চাল ভারত থেকে আমদানি করবে। এর প্রথম চালানে ২৪৫০ টন চাল মঙ্গলবার রাতে দর্শনা রেলবন্দর এসেছে।

এর আগে দর্শনা রেলবন্দর ইয়ার্ডে পৌঁছালে ভারতে রেলের পরিচালক স্বাগতম বালাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দর্শনা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু।

তিনি বলেন, কাস্টমস পরীক্ষণ ও শুল্কায়নের পর এ চাল ঈশ্বরদী ও সিরাজগঞ্জে বুকিং করা হবে। সেখান থেকে ট্রাকযোগে আমদানিকারকরা চাল পরিবহণ করবেন। ঢাকা পুরানা পল্টনের মেসার্স মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এই চাল আমদানি করেছে। প্রতি টন চালের ইনভয়েস মূল্য ৪৯০ ডলার। কলকাতার ৭/১ লর্ড সিনহা রোডের সৌভিক এক্সপোর্ট লিমিটেড এই চাল রপ্তানি করেছে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

ভারত থেকে এল চাল

Update Time : ০৫:১৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫