ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৪:৫৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোহাগ হোসেন (৩২) নামের একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার ১২টায় উপজেলার বাগোয়ান ফজলুল হক গার্লস কলেজ যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত সোহাগ ভেড়ামারা মির্জাপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, যাত্রী ছাউনির সামনে একটি ট্রাক মোটরসাইকেলের পিছনে ধাক্কা দিলে এতে আরোহী সোহাগ ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে পিছন থেকে ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় সে। স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা। তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ট্রাকের ড্রাইভার পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

সবুজদেশ/এসইউ

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Update Time : ০৪:৫৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫