ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে পিকআপচাপায় নিহত ১

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১০:৫৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

যশোরের মনিরামপুরে পিকআপচাপায় আব্দুল মজিদ (৫০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।

সোমবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ উপজেলার মুন্সিখানপুর গ্রামের মৃত আনোয়ার হোসেন গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, যশোরমুখী মাছবাহী পিকআপ ভ্যানটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে বাঁচাতে সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে ইজিবাইক নিয়ে দাঁড়িয়ে থাকা চালক আব্দুল মজিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় পিকআপে থাকা আব্দুর রহমান (৪০), বিল্লাল হোসেন (৪৫) ও অপর অজ্ঞাত এক ব্যক্তি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় কুমার বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই আব্দুল মজিদের মৃত্যু হয়।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করা হয়।

সবুজদেশ/এসইউ

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

যশোরে পিকআপচাপায় নিহত ১

Update Time : ১০:৫৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫