ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় সাবেক পুলিশ কর্মকর্তার ৩ বছরের কারাদণ্ড

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৭:০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে।

খুলনায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক উপ-পরিদর্শক (এসআই) মো: আলী আকবর শেখকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো: আশরাফুল ইসলাম এ রায় প্রদান করেন। এ সময় আলী আকবার শেখ আদালতে উপস্থিত ছিলেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, আলী আকবার শেখ সর্বশেষ মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। ২০১৬ সালের ২২ মার্চ পুলিশ কর্মকর্তা আলী আকবরের বিরুদ্ধে এক কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদক জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন। খুলনা থানার মামলা নম্বর-২৫ (তারিখ : ২২/০৩/১৬)।

মামলার তদন্ত শেষে আলী আকবারকে অভিযুক্ত করে ২০১৭ সালের ২০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক নাজমুল হাসান।

সবুজদেশ/এসইউ

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

খুলনায় সাবেক পুলিশ কর্মকর্তার ৩ বছরের কারাদণ্ড

Update Time : ০৭:০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫