ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে গণধর্ষণের অভিযোগে ছাত্রদলের নেতা ৪ আটক

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১১:৩৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে।

যশোরের ঝিকরগাছার গদখালিতে গণধর্ষণের অভিযোগে আটক দুই ছাত্রদল নেতাকে বহিস্কার করেছে যশোর জেলা ছাত্রদল। রোববার রাতে যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি বিষয়টি নিশ্চিত করেছেন ।

বহিস্কৃতরা হলো, ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাপ্পি ও দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত। ছাত্রদলের তাৎক্ষনিক শাস্তিমূলক এ পদক্ষেপে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে গদখালি বাজার এলাকায় এক তরুণীকে কৌশলে ফাঁদে ফেলে ওই দুই ছাত্রদল নেতাসহ বেলেমাঠ গ্রামের জাবেদ হোসেন এবং পটুয়াপাড়া গ্রামের আমিনুর রহমান একটি পরিত্যক্ত স্থানে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে তরুণীকে গণধর্ষণ করা হয়। এক পযায়ে নির্যাতনের শিকার তরুণী নিজেকে রক্ষা করতে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এর মাঝে অভিযুক্তরা পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী থানায় গিয়ে অভিযোগ দাখিল করেন। এরপর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে আটক করে। বিষয়টি জেলা ছাত্রদলের নজরে আসলে ওই দুইজনকে ছাত্রদলের সকল সদস্যপদ থেকে বহিস্কার করা হয়।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

যশোরে গণধর্ষণের অভিযোগে ছাত্রদলের নেতা ৪ আটক

Update Time : ১১:৩৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫