ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাছ ধরা নিয়ে চার ভাইয়ের সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত ১

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১২:০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে।

সাতক্ষীরার কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে আপন চার ভাইয়ের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে মোশারফ হোসেন সরদার (৪৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আবুল হোসেন (৫৫) নামে আরও একজন।

শনিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার সীমান্তবর্তী বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে দুই ভাইকে গ্রেফতার করেছে।

নিহত মোশারফ হোসেন বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলী সরদারের ছেলে। গুরুতর আহত আবুল হোসেনকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, নিহতের ছোট দুই ভাই আছারপ হোসেন (৩৫) ও সোহরাব হোসেনকে (৩২)। ঘটনার পর কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে গ্রামের একটি খালে মাছ ধরতে যান আবুল হোসেন ও মোশারফ হোসেন। সেখানে তাদের ছোট দুই ভাই আছারপ ও সোহরাব বাধা দিলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন চার ভাই। এসময় আছারপ ও সোহরাব ছুরি-লাঠি দিয়ে দুই ভাইকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান মোশারফ। এছাড়া আহত অবস্থায় আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

মাছ ধরা নিয়ে চার ভাইয়ের সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত ১

Update Time : ১২:০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫