ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় ট্রলির চাপায় শিশুর মৃত্যু

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৫:৪৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের খদ্দফুলবাড়ি এলাকায় মাটি টানা ট্রলির চাপায় মো. আবিদ শেখ (১১)নামে ৩য় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ১ মে) বেলা ১২ টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, তারা মো. আবিদ শেখকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয় ।

নিহত মো. আবিদ শেখ খদ্দফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র ও স্থানীয় মো. ওবায়দুল্লাহ শেখের ছেলে ।

এ ঘটনায় ট্রলি চালক ট্রলিটি ফেলে পালিয়ে যায় এবং পুলিশ ট্রলিটিকে জব্দ করেন।

নিহতের বাবা ওবায়দুল্লাহ শেখ বলেন, ছেলেটি ঘটনারদিন বেলা ১১ টার দিকে সাইকেল চালিয়ে বাড়ি থেকে খদ্দফুলবাড়ি বাজারে যাবার পথে ব্রিজে উঠলে সামনে থেকে আসা একটি মাটির ট্রলি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক কিছুক্ষণ পরে তাকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

মাগুরায় ট্রলির চাপায় শিশুর মৃত্যু

Update Time : ০৫:৪৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫