ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল স্থলবন্দরে ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১১:৩০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে সচল থাকবে পাসপোর্টধারীদের চলাচল। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার। 

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন টানা ১০ দিন ভারত থেকে এ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ জুন সকাল থেকে ভারত থেকে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম সচল হবে।

বন্দর সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে সরকারিভাবে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ জুন সকাল থেকে আমদানি-রপ্তানিসহ কাস্টমস হাউজ ও বন্দরে পণ্য খালাস কার্যক্রম চলবে। তবে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন জানান, ঈদের ছুটির মধ্যে বন্দরে যাতে কোনো ধরনের নাশকতামূলক বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা দিনে রাতে বন্দর এলাকায় টহল দিবে। পাশাপাশি বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। ঈদের ছুটির মধ্যে কোনো আমদানিকারক পণ্য খালাস নিতে চাইলে খালাস প্রদান করা হবে বলে তিনি জানান।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইব্রাহিম আহমেদ জানান, পবিত্র ঈদুল আজহার ছুটিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। এ সময় একটু বেশি ভিড় হয়ে থাকে। সেই কারণে ইমিগ্রেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

বেনাপোল স্থলবন্দরে ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম

Update Time : ১১:৩০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫