ঢাকা ০১:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৬:২৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে।

সবার সম্মিলিত প্রচেষ্টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

শনিবার দুপুরের দিকে কার্গো ভিলেজে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক ক্ষুদেবার্তায় জানিয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে সংঘটিত অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন, বাংলাদেশ ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

শাহজালাল বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক

Update Time : ০৬:২৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫