ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে পুকুর থেকে চা দোকানীর লাশ উদ্ধার (ভিডিও)

  • Reporter Name
  • Update Time : ১২:০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
  • ২৫৩ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামোদারপুর গ্রামে নিখোঁজের একদিন পর বিল্লাল হোসেন (৬৫) নামে এক চা দোকানীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল ৯ টার দিকে দামোদারপুর এলাকার একটি ইটভাটার পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। চা দোকানী বিল্লাল হোসেন উপজেলার দামোদারপুর গ্রামের মনু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে জমিতে কাজ করা শ্রমিকদের জন্য নাস্তা নিয়ে গিয়েছিলেন বিল্লাল হোসেন। এরপর থেকে সে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রোববার সকালে মাঠে যাওয়ার পথে ইটভাটার পুকুরে বিল্লাল হোসেনের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য জাফর ইকবাল জানান, দুপুরের পর থেকে নিখোঁজ ছিলেন বিল্লাল হোসেন। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত গ্রামের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, নিহত ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার সঠিক কারণ জানা যাবে।

ভিডিও…

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

কালীগঞ্জে পুকুর থেকে চা দোকানীর লাশ উদ্ধার (ভিডিও)

Update Time : ১২:০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩