ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি আটক

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০২:২১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে।

খুলনায় রেলিগেটে অভিযান চালিয়ে নগদ টাকাসহ ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) রাতে রেলিগেট বাজারের এক বাসায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় পাঁচজনকে আটক করে দৌলতপুর থানা পুলিশের একটি দল।

এসময় আটককৃতদের সাথে নগদ ২ হাজার ৫২০ টাকা জব্দ করা হয়। কেএমপি’র পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

আটককৃতরা হলেন দৌলতপুর থানাধীন রেলিগেটের মরহুম আ. রশিদের ছেলে আ. কাদের সরদার (৫০), মরহুম জান্নাত চৌকিদারের ছেলে ইউনুচ চৌকিদার (৫২), মৃত দুলাল রায়ের ছেলে আকাশ রায় (৪৫), পালপাড়ার মো. কাশের বেপারীর ছেলে নাছির বেপারী (৩৬) ও আ. মান্নান হাওলাদারের ছেলে সোহেল রানা (৩৫)।

আটককৃতদের হেফাজতে থাকা নগদ টাকাসহ জুয়া খেলায় ব্যবহৃত সাত সেট প্লেয়িং কার্ড (তাস) জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েল করা হয়েছে বলে জানা যায়।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

খুলনায় জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি আটক

Update Time : ০২:২১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫