ঢাকা ১১:৪১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চিংড়িতে অপদ্রব্য পুশ , দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • ৩১৪ বার পড়া হয়েছে।

সাতক্ষীরাঃ

সাতক্ষীরায় চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত দুই চিংড়ি ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অপদ্রব্য পুশকৃত ৬০ কেজি বাগদা চিংড়ি ধ্বংস করা হয়।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী কমান্ডারের কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব সাতক্ষীরার ক্যাম্পের একটি অভিযানিক দল শ্যামনগর উপজেলার কাশিমাড়ি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় চিংড়ি ব্যবসায়ী মুজাহিদ (২৫) এবং আল আমিন (২১) কে ৬০ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি মাছসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ধারার বিধান অনুযায়ী আটক করা হয়।

আটককৃতরা ভ্রাম্যমাণ আদালতের নিকট দোষ স্বীকার করলে তাদেরকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তারা নগদে পরিশোধ করে। জরিমানার টাকা সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে।

র‌্যাবের এই অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান, ডেপুটি সহকারী পরিচালক মোঃ সেলিম মিয়া, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, জেলা ক্যাব সদস্য মোঃ সাকিবুর রহমান প্রমুখ।

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

চিংড়িতে অপদ্রব্য পুশ , দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

Update Time : ০৭:৩৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২