ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবক নিহত

  • Reporter Name
  • Update Time : ১২:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
  • ২২০ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুবির দাস (২০) নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন। মঙ্গলবার রাত দেড় টার দিকে চাকলাপাড়ার মন্টু বসু সড়কে এ ঘটনা ঘটে। সুবির দাস শহরের চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের ছেলে।

স্থানীয়রা জানায়, চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশী সুনিল চন্দ্র দাসের। এই জমির মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। মঙ্গলবার রাতে চাকলাপাড়ার মির্জামহলের সামনে সত্যপদ দাসের ছেলে সুবির দাসের সাথে সুনিল দাসের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুনিল ছুরি দিয়ে তাকে আঘাত করে। পরে পরিবারের লোকজন ছুটে এলে তাদেরও ছুরিকঘাত করে সুনিল দাস ও তার লোকজন। এতে পরিবারের ৫ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুবির দাসকে মৃত ঘোষণা করে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। জড়িত থাকার অভিযোগে রাতেই সুনিল, বিমল ও অন্তরকে আটক করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবক নিহত

Update Time : ১২:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২