ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে রাস্তার পাশ থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১২:০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
  • ২৮৩ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভাধীন শুড়া গ্রামের দোলখালী ব্রীজের পাশের রাস্তা থেকে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথার বাম পাশে গুলি করা হয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে ১ রাউন্ড গুলির খোসা ও পকেটে থাকা একটি সীম উদ্ধার করা হয়। সোমবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা জানান, ভোরে স্থানীয়রা ওই মাঠে কৃষিকাজের জন্য গেলে রাস্তার ওপর একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশের মাথায় গুলির চিহ্ন রয়েছে।

তিনি আরো বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীদের অভ্যন্তরীন দ্বন্দে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

ঝিনাইদহে রাস্তার পাশ থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

Update Time : ১২:০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১