ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীসহ ৪ মাদকসেবি আটক

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৩:১৩:২২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে।

ছবি সংগৃহীত-

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ যুবককে ৬ মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, পৌরসভার বারইখালী গ্রামের সালমান মুন্সি (২০), জিউধরা গ্রামের সুমন গাজী (২৭) ও গুলিশাখালী গ্রামের নজরুল গাজী (৩০)। শনিবার রাত ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এদেরকে কারাদন্ড দিয়ে পুলিশে সোপর্দ করেন।

এর আগে স্থানীয় সেনাক্যাম্পের একটি টহল দল বয়রাতলা এলাকা থেকে ওই তিন যুবককে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তোলেন। এ ছাড়াও সেনাবাহিনীর টহল দল বয়রাতলা এলাকার লুইজা রহমান টুম্পা (৩৪) নামে এক নারীকে ফেন্সিডিলসহ আটক করে থানা পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, দন্ডপ্রাপ্ত ৩ যুবক ও ফেন্সিডিলসহ আটক নারীকে রবিবার বেলা ১১ টার দিকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

সবুজদেশ/এসইউ

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

নারীসহ ৪ মাদকসেবি আটক

Update Time : ০৩:১৩:২২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪