ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৮:৫৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

বাগেরহাটের মোরেলগঞ্জে কারিমা আক্তার (৩৭) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের ২ নং ওয়ার্ড বারইখালী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত কারিমা আক্তার ওই এলাকার শামীম খানের স্ত্রী। সে দুপুর ২টার দিকে খাবার শেষে নিজ বসতঘরের সিলিং ফ্যানের সাথে পরিহিত ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মৃতের ছোট মেয়ে সাদিয়া আফরিন রুমে এসে দেখতে পায় তার মা ফ্যানের সাথে ঝুলে আছে, এরপর সে ডাকৎচিকার দিলে লোকজন ছুটে এসে পুলিশকে সংবাদ দেয়।

আত্মহত্যার বিষয় সর্ম্পকে পরিবারের লোকজন কিছুই বলতে পারেনি। নিহত গৃহবধূর দুই মেয়ে সন্তান রয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা ওসি মো. রাকিবুল হাসান বলেন, গৃহবধূর আত্মহত্যার খবর শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই গৃহবধূর পরিবার থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

সবুজদেশ/এসইউ

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

বাগেরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : ০৮:৫৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫