ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়ার

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৮:০২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “নেত্রী বর্তমানে হাসপাতালে সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন।”

শনিবার (২৯ নভম্বের) গুলশানে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকরা বোর্ড সভা করে মতামত নিয়েছেন। হয়তো বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু এখনই নেওয়ার মতো অবস্থা নেই।

তিনি আরো বলেন, “শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশ নেওয়ার সিদ্ধান্ত হতে পারে।”

বিএনপি মহাসচিব বলেন, “দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে তিনি নেত্রীর রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।”

এর আগে গত ১৫ অক্টোবর বিএনপির চেয়ারপারসন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন। ৮০ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন।

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়ার

Update Time : ০৮:০২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫