ঢাকা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্তে ভারতীয় পণ্য ও মাদক আটক

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৮:০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে।

যশোরের বিভিন্ন সীমান্ত এলাকায় দিনভর অভিযান পরিচালনা করে ৫১ লাখ ৬ হাজার ২৪০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সারাদিন অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, নেশা জাতীয় ট্যাবলেট, শাড়ী, কম্বল, থ্রী পিস, তৈরি পোশাক, কাজু বাদাম, কিসমিস, চকলেট এবং কসমেটিক্স সামগ্রী জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন ৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম।

যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ দিনভর বিজিবির বিশেষ টহলদল যশোরের বেনাপোলসহ সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫১ লাখ ৬ হাজার ২৪০ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, নেশা জাতীয় ট্যাবলেট, শাড়ী, কম্বল, থ্রী পিস, তৈরি পোশাক, কাজু বাদাম, কিসমিস, চকলেট এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করে। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসে এবং মাদকদ্রব্য ব্যাটালিয়নে জমা করা হয়েছে। বিজিবির এধরনের কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান তিনি।

সবুজদেশ/এসইউ

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

বেনাপোল সীমান্তে ভারতীয় পণ্য ও মাদক আটক

Update Time : ০৮:০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫