ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কলেজ শিক্ষকের

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে।

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি-

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল ইসলাম (৪৫) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষক রেজাউল ইসলাম (৪৫) উপজেলার পাতিবিলা গ্রামের মৃত ওয়াদুদ বিশ্বাসের ছেলে ও ডা. সাইফুল ইসলাম ডিগ্রী কলেজ (কাটগড়া) সমাজবিজ্ঞানের প্রভাষক ছিলেন।

এলাকাবাসী জানায়, সকাল ১১টার দিকে বাড়ির পাশে বাগান পরিষ্কার করছিলেন তিনি। সেসময় অসাবধানতাবশত পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন সবুজদেশ নিউজ ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন ।

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কলেজ শিক্ষকের

Update Time : ০৯:৪৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩