ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে আসার সময় আটক ৫

  • Reporter Name
  • Update Time : ০৮:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • ৩১৩ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের শ্যামকুড় ও বাঘাডাঙ্গা এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় নারীসহ ৫ জনকে আটক করেছে বিজিবি।

রোববার তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- নড়াইলের কালিয়া উপজেলার শীতলপাটি গ্রামের খাজা শেখের ছেলে প্রিন্স শেখ (২১), একই গ্রামের জুয়ায়েদ মোল্লার ছেলে মুন্না মোল্লা (১৮), কামাল শেখের ছেলে রাকিব শেখ, (১৬), নোয়াগ্রামের মস্ত গাজীর স্ত্রী আসমা বেগম (৪০) ও লোহাগড়া উপজেলার বন্ধবাড়িয়া গ্রামের সুর্যকান্ত বিশ্বাসের মেয়ে মুক্তি রানী বিশ্বাস (৩০)।

বিষয়টি নিশ্চিত করেন ৫৮ বিজিবির সহাকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

তিনি জানান, সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে শনিবার রাতে বাঘাডাঙ্গা সীমান্ত থকে মুক্তি রানী বিশ্বাস ও রোববার সকালে শ্যামকুড় সীমান্ত থেকে ওই ৪ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে আসার সময় আটক ৫

Update Time : ০৮:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১