ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে প্রথম নারী পুলিশ সুপারের যোগদান

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৯:৫০:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে।

যশোরে প্রথমবার নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন রওনক জাহান। রোববার (৯ মার্চ) জেলা পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

পরে তিনি পুলিশ লাইন পরিদর্শন করেন। সেখানে তিনি কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক খোঁজ খবর নেন। পরে যশোর পুলিশ সুপার কার্যালয়ে হাজির হন। এরপর তিনি যশোর জেলা পুলিশের উধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, রওনক জাহান এর আগে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং পুলিশ বাহিনীতে তার কর্মজীবন ছিল অত্যন্ত সফল। সর্বশেষ তিনি ডিএমপির উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে তাকে যশোরে বদলি করা হয়।

অন্যদিকে, যশোরের সাবেক পুলিশ সুপার জিয়া উদ্দীনকে ঢাকা হেডকোয়াটার্সে সংযুক্ত করা হয়।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

যশোরে প্রথম নারী পুলিশ সুপারের যোগদান

Update Time : ০৯:৫০:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫